Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে বিদেশী মদসহ যুবক গ্রেফতার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে বিদেশী মদসহ এক যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে স্থাপিত পুলিশের চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মো: মিঠু (২৫) নামের ওই যুবকের কাছ থেকে সাড়ে ৭ লিটার বিদেশি মদ ও এক বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মিঠু যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবের গ্রামের মো: আলাউদ্দিন এর ছেলে। মাদক দ্রব্যগুলো সে ঢাকায় বহন করে নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানায়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযানে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে স্থাপিত পুলিশের চেকপোস্টে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে মিঠু নামের ওই আটক করা হয়। পরে জিজ্ঞেসাবাদ করে তার কাছ থেকে বিদেশি মদ ও ফেনসিডিল উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।