Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে শত্রুতার বলি শিশু হামিদা, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছে ৬ বছরের শিশু হামিদা। ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) বাড়ীর পাশে ধান ক্ষেত থেকে তার হাত বাঁধা মরদেহ উদ্ধার করে স্বজনরা। এর আগে সকালে বাড়ির পাশে হত্যার হুমকি দেওয়া একটি চিরকুট পেয়েছিল নিহতের পরিবারের লোকজন।

নড়াগাতী থানার ওসি মোঃ শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শিশু ওই গ্রামের শাহানুর শেখ ও হাওয়া দম্পতির মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে। নিহতের স্বজনরা জানান, দুপুর বন্ধুদের সঙ্গে খেলার উদ্দেশ্যে বের হন হামিদা। পরে বিকেল ৪ টার দিকে তাঁকে খোঁজ করে বাড়ির লোকজন। তাকে আশেপাশে কোথাও না পেয়ে সকালের চিরকুটের বিষয়টি মনে পড়ায় পরিবারের লোকজন সন্দেহ বাড়ে। এক পর্যায়ে সন্ধ্যায় বাড়ীর উত্তর পাশে ধান ক্ষেতে কচুরীপানায় ঢাকা ও হাত বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পায়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন তারা।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, নৃশংস এ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।