Nabadhara
ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে যৌ*থ বাহিনীর অভি*যানে মাদকসহ দুই নারী গ্রেফতার

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ১৬, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকার ব্যাপারি পাড়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দু’জন নারীকে মাদক ও নগদ অর্থসহ আটক করেছে।

শুক্রবার (১৫নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কুলসুম বেগম (৬০)ও চায়না বেগম (৫২) গোপীনাথপুর এলাকার ব্যাপারি পাড়া থেকে আটক করা হয়। কুলসুম বেগম পৌরসভার গোপীনাথপুর গ্রামের মৃত বিল্লুর খানের স্ত্রী ও চায়না বেগম একই গ্রামের মৃত আশরাফ খানের স্ত্রী ।

পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় সেনাবাহিনীর একটি দল তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের দেয়া তথ্যে মতে ঘর ও রান্না ঘরে অভিযান চালিয়ে ৪০গ্রাম গাঁজা, গাঁজা পরিমাপক ডিজিটাল মিটার ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৬৭ হাজার ৭৮৫ টাকা জব্দ করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আশিকুর রহমান শনিবার বিকালে এ তথ্যটি নিশ্চিত করে জানান লোহাগড়া থানায় নিয়মিত মাদক মামলার মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।