Nabadhara
ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে সরকারিভাবে বিতরণকৃত সার-বীজ কালো বাজারে বিক্রি,উদ্ধারের পর ব্যবসায়ীকে জরিমানা

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে সরকারীভাবে বিতরনকৃত গমবীজ ও সার কালো বাজার হতে উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র গোয়ালন্দ পৌর জামতলা বাজারের আক্কাস মোল্লার দোকান ঘর হতে এ সার-বীজ উদ্ধার করেন। এ ঘটনায় ব্যবসায়ী আক্কাস মোল্লার ছেলে আমিনুল ইসলামকে (২৫) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫০ কেজি করে ২১ বস্তুা ডিএপি সার এবং ২০ কেজি করে ৫৫ বস্তুা গমবীজ। উদ্ধারকৃত সার ও বীজের বাজার মূল্য আনুমানিক ৬০ থেকে ৬৫ হাজার টাকা। এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন পৌর জামতলা বাজারের ব্যবসায়ী আক্কাস মোল্লার ছেলে আমিনুল ইসলাম ১১ জন কৃষকের কাছে সরকারীভাবে বিতরনকৃত গমবীজ ও সার ক্রয় করে তাদের দোকান ঘরে মজুদ করে রেখেছেন। এরপর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান এবং থানা পুলিশের একটি দল নিয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ওই দোকানে অভিযান চালান। এ সময় দোকান হতে উল্লেখিত গমবীজ ও সারগুলো উদ্ধার করা হয়। এ অপরাধে আমিনুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় পূর্বক তাকে ছেড়ে দেয়া হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান বলেন, এ বছর উপজেলার ১ হাজার ৫ ‘শ কৃষকের জন্য বরাদ্দ পেয়ে রবিবার হতে সার ও গমবীজ বিতরন শুরু হয়েছে। প্রত্যেক কৃষককে ২০ কেজি করে গমবীজ এবং ২০ কেজি করে সার দেয়া হচ্ছে। তারা প্রকৃত কৃষকদের মাঝেই এগুলো বিতরন করছেন। এগুলো বাইরে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। তবে কেন, কিভাবে বাইরে বিক্রি করা হলো তা তার জানা নেই। এরপর হতে প্রকৃত কৃষক যাচাইয়ের জন্য জমির দলিল নিয়ে এসে সার-বীজ সংগ্রহ করতে উপকার ভোগীদের বলা হয়েছে।

তবে স্হানীয় বেশ কয়েকটি সূত্র জানায়, সার ও গমবীজ বিতরনে অনেক অনিয়ম হয়েছে। প্রকৃত কৃষক ছাড়াও আরো অনেকে এ মালামালের স্লীপ পেয়েছে। তারা মালগুলো কৃষি অফিস হতে সংগ্রহ করে বিভিন্ন ব্যবসায়ীর নিকট বিক্রি করে দিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।