Nabadhara
ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

গোপালগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ১৮, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

জেলা শহরের ঐতিহ্যবাহী সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ছাত্রদল কলেজ শাখা। সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান আলী ইভান আজ সোমবার সকালে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন অংশে যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির হোসেন সাগরসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

এসময় ছাত্রদল নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে, একাডেমিক ভবন এলাকা,ছেলে ও মেয়েদের হোস্টেলের সামনে প্রভৃতি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালায়।

এ ব্যাপারে জানতে চাইলে সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর ওহিদ আলম লষ্কার বলেন,ছাত্ররা হলো কলেজের প্রানশক্তি। তারা যদি উন্নয়ন কাজে স্বেচ্ছাশ্রম দেয় তবে কোনো কলেজ পিছিয়ে থাকতে পারে না। আমি দোয়া করি তাদের জন্য যারা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। আগামীতে তারাই হাল ধরবে পূর্বসুরী নেতৃবৃন্দের আমি সেই কামনা করি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।