Nabadhara
ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে মাদক কারবারীকে কারাদন্ড

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে সরদার বিল্লাল হোসেন (৩৭) নামে এক মাদক কারবারীকে তিন মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত মাদক কারবারী বিল্লাল উপজেলার কাকডাঙ্গা গ্রামের মোকলেসুর রহমানের ছেলে।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কাকডাঙ্গা এলাকায় অভিযান চারিয়ে একশত গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফকিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী মাদক কারবারী বিল্লালকে তিন মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন এতথ্য নিশ্চিত করে জানান, মাদক কারবারী সরদার বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিল। আটকের পরে দন্ডপ্রাপ্ত মাদক কারবারিকে পুলিশের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।