Nabadhara
ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় মদ্যপানে স্কুল ছাত্রীর মৃত্যু, অসুস্থ আরেক ছাত্রী

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২০, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায় মদ্যপানে ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির স্কুল ছাত্রী পূজা কর (১৫) মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে তার মৃত্যু হলেও বুধবার (২০নভেম্বর) দুপুরে বিষয়টি জানাজানি হয়। পূজা কর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার জঙ্গলমকুন্দপুর গ্রামের ননী করের মেয়ে। এ ঘটনায় অপর স্কুলছাত্রী ত্রিনয়নী বিশ্বাস (১৫) অসুস্থ অবস্থায় লোহাগড়া ৫০শষ্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ত্রিনয়নী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, কার্তিয়ানী পূজা উপলক্ষে পূজা কর ও তার খালাতো বোন ত্রিনয়নী বিশ্বাস মামাবাড়ি নড়াগাতি থানার মহাজন গ্রামে বেড়াতে আসে। এরপর গত মঙ্গলবার দু’জনে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া ৫০ শষ্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক পূজা কর কে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল বুধবার (২০নভেম্বর) দুপুরে জানান, পূজা কর কে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ত্রিনয়নী বিশ্বাস কে চিকিৎসা দেয়া হচ্ছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।