Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস বোসকে কারাগারে প্রেরণ

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২১, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিনের জন্য তিনি হাজির হলে বিচারক মোহাম্মদ হাদিউজ্জামান জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এজাহারভূক্ত মামলার ৩নং আসামি সুবাস চন্দ্র বোস।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট দুপুরে সদর উপজেলার সীমাখালী-মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সমাবেশে আগতদের খুন-জখম করার উদ্দেশ্যে বোমা বর্ষণ ও গুলি চালায় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বেশ কয়েকজন আহত হন। ঘটনা উল্লেখ করে ৯০ জন কে এজাহারভূক্ত এবং ৪০০-৫০০জনকে অজ্ঞাত আসামি করে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ। গত ৫ নভেম্বর সুবাস বোস হাইকোর্টে এ মামলায় আগাম জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন না দিয়ে আগামি ৪ সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে হাজির হতে আদেশ দেন। উচ্চ আদালতের আদেশ মোতাবেক তিনি বৃহস্পতিবার নড়াইল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।