Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৫ মাস বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছে গোপালগঞ্জের ১৯৪ জন সিএইচসিপি

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
নভেম্বর ২২, ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

জেলার ১৯৪টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা গত ৫ মাস যাবত বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার লতিফপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জোবায়দা আক্তার জবা বলেন, আমরা গত জুলাই মাস থেকে কোনো বেতন-ভাতা পাচ্ছিনা। বেতন না পাওয়ায় নিদারুণ কষ্টে আমাদের দিন কাটছে। কবে বেতন পাবো তা জানিনা।

এ ব্যাপারে জানতে চাইলে গোপালগঞ্জের সিভিল সার্জন বলেন,সিএইচসিপিরা বেতন পাচ্ছেনা তা জানি। তবে এও জানতে পেরেছি শীঘ্রই তাদের বেতন চালু হবে।

সিএইচসিপিদের মধ্যে কয়েকজন জানান সরকার কমিউনিটি ক্লিনিক চালুর পর থেকে তারা রাজস্ব খাতভুক্ত হয়ে বেতন গ্রহণ করতে চাইছে। বারবার আন্দোলন করে, দাবী উত্থাপন করেও কোনো লাভ হয়নি। বর্তমানে বেতন বন্ধ থাকায় জেলার ১৯৪ টি পরিবার এখন দূর্দশায় পতিত হয়েছে।

ভুক্তভোগী সিএইচসিপিদের দাবী শীঘ্রই তাদের বেতন বেতন চালু করা হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।