Nabadhara
ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় মাটির ট্রলি থেকে পড়ে কিশোরের মৃত্যু

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২৪, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউপির ইতনা কাজী অফিসের সামনে মাটি ভর্তি ট্রলির ড্রাইভার ব্রেক করলে রিয়াজুল ইসলাম গাজী (১৫) ট্রলি থেকে ছিটকে পড়ে রাস্তার পাশে থাকা দেয়ালে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।

শনিবার (২৩ নভেম্বর) রাত ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিয়াজুল ইসলাম গাজী ইতনা পূর্বপাড়া গ্রামের তপন গাজীর ছেলে। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৭টার দিকে রিয়াজুল ইসলাম গাজী মাটির ট্রলি নিয়ে চর-দৌলতপুর থেকে ইতনা বাজারের দিকে আসছিলো। ইতনা কাজী অফিসের সামনে পৌছালে মাটির ট্রলিটি ড্রাইভার ব্রেক করলে রিয়াজুল ইসলাম ছিটকে পড়ে যায়। এতে রাস্তার পাশে থাকা দেয়ালে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অভনগর এলাকায় পৌছালে রাত ১১ টার দিকে সে মারা যায়।

এ ব্যাপারে ইতনা ইউনিয়নের বিট অফিসার লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার শনিবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।