Nabadhara
ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই —সাবেক এমপি সেলিম

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

দীর্ঘ ১৮ বছর পরে বাগেরহাটে ফিরে এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করার ঘোষনা দিয়েছেন বাগেরহাট সদর আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম।

জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি, সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান এম এ এইচ সেলিম সোমবার দুপুরে বাগেরহাটে পৌঁছে নিজের বাবার নামে প্রতিষ্ঠিত বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে সংবর্ধনা অনষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আরো বলেন, দীর্ঘ আঠারো বছর পর আমার নিজ এলাকা বাগেরহাটে আসতে পেরেছি।

আপনারা জানেন, বাগেরহাটের উন্নয়নে আমি কতটা কাজ করেছি। বিএনপি আমলে নেয়া বাগেরহাটের উন্নয়ন কাজগুলো থমকে গিয়েছিল। এখন বাগেরহাটের অসমাপ্ত কাজগুলো আপনাদের সাথে নিয়েই করতে চাই। কোনো লুটেরা চাঁদাবাজ সন্ত্রাসী,টেন্ডারবাজ আমার পাশে স্থান পাবে না বলেও ঘোষনা করেন তিনি। এসময়ে হাজার হাজার মানুষ সংবর্ধনা স্থলে উপস্থিত ছিলেন।

বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, শেখ মাহবুর রহমান টুটুল, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শিকদার নুরুল আমিন, সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।