Nabadhara
ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষনের উদ্বোধন

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২৫, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআই এলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। জুম মিটিংয়ের মাধ্যমে সারাদেশের ন্যায় নড়াইল সদর উপজেলায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক (গ্রেড-১) মোঃ আব্দুল কাইয়ূম।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম, হবখালি ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, কলোড়া ইউপি চেয়ারম্যান আশিষ বিশ্বাস, বাঁশগ্রাম ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিংগাশোলপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম হিটু, ভদ্রবিলা ইউপি চেয়ারম্যান সজিব মোল্যা, আউড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম পলাশ, শাহাবাদ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান প্রমুখ। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।