Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে শিশুর প্রতি সংহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

বাগেরহাট জেলা তথ্য অফিস আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে উপজেলা “শিশু কিশোর -কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম ” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে Upazila Level Multimedia Campaign এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ পরিচালক  মইনুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি)এস,এম শাহাদাৎ হোসেন, সিনিয়র মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ, প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, , উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, মহিলা বিষয়ক অফিসারমোঃ হাফিজুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগার আলীসহ ৭ ইউনিয়নের ইউপি পরিষদের সচিববৃন্দ। সভাটি পরিচালনা করেন জেলা সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।