Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে চিতলমারীতে স্মরণ সভা

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে ছাত্রজনতার  বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে চিতলমারী শেরে বাংলা ডিগ্রী কলজের  আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আতদের স্মরণে স্মরণ সভা এবং জলাই গণভ্যূাথানের ঘটনা প্রবাহ নিয়ে শেরে বাংলা ডিগ্রি কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু। সভায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আক্কাজ আলী, সহকারী অধ্যাপক শেখ মঈনুদ্দিন, চন্দ্র শেখর মিস্ত্রী, হুমায়ুন কবির প্রিন্স প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এলাহি মোল্লাসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

স্মরণ সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে জুলাই গণঅভ্যূত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদ মীর ও সদস্য সচিব ইমরাজ মিরাজ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।