Nabadhara
ঢাকাবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২৭, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ,সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, কোর্ট পুলিশ পরিদর্শক সরেস চন্দ্র। সভায় স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন জেলা তথ্য অফিসার রোস্তম আলী।

এসময় উপজেলা পর্যায়ে বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।