Nabadhara
ঢাকাবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে পিঠা গার্ডেনে যুবলীগ নেতা ফেরদৌসের রহস্যজনক মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ২৭, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের পিঠা গার্ডেন নামের একটি রেস্টুরেন্ট থেকে ফেরদৌস শেখ (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া গ্রামে।তিনি টুঙ্গিপাড়ায় যুবলীগ নেতা ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার  ওই ব্যক্তি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ার পিঠা গার্ডেন রেস্টুরেন্ট আসেন।

পিঠা গার্ডেন  রেস্টুরেন্ট হলেও সেখানে রাতে থাকার ব্যবস্থা আছে। তিনি এখানে রাত্রিযাপন করেন।

বুধবার রাতে তাদের রুম ছাড়ার কথা থাকলেও বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ না পেয়ে রেস্টুরেন্টের লোকজন খোঁজ নিতে গিয়ে দেখেন, ফেরদাউস মৃত অবস্থায় রুমের মধ্যে পড়ে আছেন।

ফেরদৌসের পিতা ইমদাদুল হক শেখ। তিনি ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য। ফেরদৌসের ১ মাস বয়সের জমজ ১ টি ছেলে ও ১ টি মেয়ে রয়েছে।

মৃতের ভাই মিজানুর রহমান মিজুর দাবি, তার ভাইকে হত্যা করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান জানান, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।