শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে বুধবার কমরেড শান্তিরঞ্জণ ঢালীর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে চিতলমারী উপজেলা কমিটির কায্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কমরেড কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে সিপিবি চিতলমারী উপজেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড পংকজ রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য কাজী সোহরাব হোসেন,সিপিবির বাগেরহাট জেলা কমিটির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সংগঠক কমরেড ফররুখ হাচান জুয়েল,কমরেড জয়ন্ত মন্ডল,কমরেড শহিদুল ইসলাম রানা,উদিচির সদস্য সূচিত্রা বিশ্বাস প্রমুখ।
এসময় কমিউনিস্ট পার্টির নেতারা শান্তিরঞ্জনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

