Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জেলা সমাবেশ সফল করতে কোটালীপাড়া বিএনপির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত 

কোটালীপাড়া প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি

২২ফেব্রুয়ারী বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপলক্ষে গোপালগঞ্জ জেলা সমাবেশ সফল করার লক্ষ্যে কোটালীপাড়া বিএনপির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ঘাঘরকান্দা অস্থায়ী কার্যালয়ে বসে কোটালীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজন এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিম উজ্জামান সেলিম, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

 

প্রস্তুতি মূলক সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম হাওলাদার, যুগ্ম আহবায়ক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী দারিয়া, সদস্য সচিব ওয়ালিউর রহমান হাওলাদার, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুরর হমান, ছাত্রদলের আহবায়ক লালন শেখসহ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় সভায় ১১টি ইউনিয়নের বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।