Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কমিউনিটি পুলিশিং ও আইন শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

 

গোয়ালন্দ ঘাট থানার (ওসি) তদন্ত উত্তম কুমার ঘোষের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়নের বিট অফিসার এস আই আমিনুল হক, সহকারী বিট অফিসার এস আই সোহানুর রহমান, গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, উজানচর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সেলিম খান ছলিম, সাধারণ সম্পাদক মো. শাহীন মৃধা, ইউপি সদস্য মো. ফরিদুল ইসলাম, আলাউদ্দিন মৃধা, চুন্নু মীর মালত, মনির খান, ছাত্র প্রতিনিধি মো. আল আমিন, গ্রাম পুলিশ সদস্য সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।

 

সভায় ওসি রাকিবুল ইসলাম সকলকে আইন- শৃঙ্খলা মেনে চলতে উদাত্ত আহ্বান জানান। সেইসাথে ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষায় তিনি ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।