Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ মোড়ে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ১৪, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দে মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এতে রাজবাড়ী সদর, রাজবাড়ী পৌর, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ে বিএনপির আঞ্চলিক পার্টি অফিসে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক এ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হোসেন গাজী, সাবেক সভাপতি মাহবুব চৌধুরী দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো. মোশারফ আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, বিএনপি নেতা এম এ খালেদ পাভেল সহ জেলা, সদর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র প্রায় ৫ শতাধিক নেতৃবৃন্দ।

 

এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, ইফতার মাহফিল উপলক্ষে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিলন মেলা ঘটেছিল। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানে তাৎপর্য ও দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্হিতি নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।