Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ার হ*ত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার

কোটালীপাড়া প্রতিনিধি 
মার্চ ১৪, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড়া গ্রামের আলোচিত পিয়াস মজুমদার (২২) হত্যা ও ডাকাতির ঘটনায় সামিউল শেখ (৩৫) ও মোঃ মোরশেদ ওরফে কামাল (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) কোটালীপাড়া ও বাগেরহাটের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করা হয়। হত্যা ও ডাকাতির ঘটনায় গত মঙ্গলবার (১১ মার্চ) লাখিরপাড়া গ্রামের দন্তচিকিৎসক পল মজুমদার খোকন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।

 

জানা গেছে, গত মঙ্গলবার (১১ মার্চ) উপজেলায় পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা। এসময় ডাকাতরা পল মজুমদার খোকনের ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বেঁধে হত্যা করে টাকা-পয়সা, স্বর্ণালংকার নিয়ে যায়।

পল মজুমদার খোকন একজন দন্তচিকিৎসক ও তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের মতো সকালে এরা দুজন কর্মস্থলে বেরিয়ে যায়। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তার ছেলে পিয়াস মজুমদার (২২) কে হাত পা বাঁধা অবস্থায় খাটের উপর দেখতে পেয়ে চিৎকার দেয়। এসময় আশেপাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।