Nabadhara
ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে শেখ হাসিনার নাম মুছে বিতরন করা হচ্ছে খাদ্য গুদামের চাল

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ১৭, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা খাদ্য গুদাম হতে বের হওয়া প্রতিটি চালের বস্তায় লেখা ‘শেখ হাসিনা’র নাম কালো কালি দিয়ে মুছে বিতরন করা হচ্ছে।

 

বস্তাগুলোর গায়ে আগে থেকেই লেখা রয়েছে বিতর্কিত স্লোগান “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ “। বস্তার গায়ে এ ধরনের লেখাযুক্ত চাল বিতরন নিয়ে বিভিন্ন স্হানে বিতর্কের জেরে গুদাম কতৃপক্ষ এমন কাজ করছেন বলে জানিয়েছে।

 

সোমবার দুপুরে সরেজমিন দেখা যায়, গোয়ালন্দ খাদ্য গুদাম হতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসক এবং ডিলারদের অনুকূলে শতশত বস্তা চাল ট্রাক ও নসিমন যোগে বিতরন করা হচ্ছে।  এ সময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোঃ মুরাদ আলী কর্মীদের মাধ্যমে প্রতিটি বস্তার গায়ে লেখা স্লোগান হতে ‘শেখ হাসিনা’ শব্দটি কালো কালি দিয়ে মুছে তারপর যানবাহনে তুলে দিচ্ছেন।

 

এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ডিলারদের সেখানে উপস্হিত থাকতে দেখা যায়।

 

আলাপকালে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মুরাদ আলী বলেন, দেশের বিভিন্ন স্হানে এ বিষয়টি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হওয়ায় উর্ধতন কতৃপক্ষের নির্দেশক্রমে তারা  খুব সচেতন ভাবে এ কাজটি করছেন।

 

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ জানান, গত শনিবার ও রবিবার দুইদিন খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী দুস্হ্যদের মধ্যে ১৫ টাকা কেজি দরের ১৮২.৭৬০ মেট্রিক টন এবং জেলেদের মৎস্য ভিজিএফের  ১০১.৬০০ টন চাল চেয়ারম্যান, প্রশাসক ও ডিলারদের ডিও লেটারের অনুকূলে বিতরন করা হয়েছে।

 

মঙ্গলবার হতে বিতরন করা হবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১২৩. ৫৬০ টন সাধারণ ভিজিএফ’র (ত্রান) চাল। উর্ধতন কতৃপক্ষের নির্দেশে ৩০ কেজির প্রতিটি বস্তার গায়ে লেখা স্লোগান হতে “শেখ হাসিনার” নামটি আমরা মুছে দিচ্ছি।  তারপরও শতশত বস্তার মধ্যে দু’এক বস্তায় ভূলক্রমে নাম থেকে যেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট  সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।