Nabadhara
ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ক্ষুদ্র খামারীদের মাঝে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ

টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাণিসম্পদের উন্নয়নে ক্ষুদ্র খামারীদের মাঝে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়েছে।

 

টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের অর্থায়নে সোমবার বেলা ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ৫০ জন ক্ষুদ্র খামারীর মাঝে এসব ঔষধ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক।

 

বিতরণ অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়,কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বক্তব্য রাখেন।

 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন সমন্বিত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়েছি। আজ বিনামূল্যে গবাদি পশুর কৃমিনাশক ঔষধ বিতরণ করে কার্যক্রম শুরু হলো। এতে গবাদি পশু সুস্থ্য থাকার পাশাপাশি উৎপাদনেও ভালো ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।