Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা,কচুয়া( বাগেরহাট)
মার্চ ২৫, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা,কচুয়া( বাগেরহাট)

 

কৃষি পূর্ববাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

২৪ মার্চ (সোমবার) উপজেলা কৃষি অফিস কচুয়া বাগেরহাট এর আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এই কৃষি প্রণোদনা তুলে দেন।

 

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ নাইমুর রশিদ প্রমুখ।

 

এদিন ৩০ জনের প্রতি জনকে মুগ ডালের বীজ ৫ কেজি, এমওপি সার ৫ কেজি, ডিএমপি ১০ কেজি এবং ২০ জন তিল চাষীদের প্রতিজনকে ১ কেজি তিল বীজ, এমওপি সার ৫ কেজি ও ১০ কেজি ডিএমপি সার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।