Nabadhara
ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

শামীম শেখ, গোয়ালন্দ(রাজবাড়ী)
মার্চ ২৬, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ(রাজবাড়ী)

 

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কোর্ট চত্বর মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

 

এতে উপজেলা প্রশাসন ও গোয়ালন্দ উপজেলার গণমাধ্যমকর্মীরা পরস্পর মুখোমুখি হয়।

 

নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমতা থাকায় পরিচালনা পর্ষদ দু’দলকে বিজয়ী বলে ঘোষণা করেন।

 

খেলায় অংশ গ্রহন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা টিপু সুলতান, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক হেলাল মাহমুদ, গোয়ালন্দ প্রেসক্লাবের আহবায়ক গণেশ পালসহ অন‍্যান‍্য সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

 

প্রীতি ম‍্যাচটি পরিচালনা করেন চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক মো. লিয়াকত হোসেন।

 

খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।