Nabadhara
ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
মার্চ ২৬, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ভোর ৫টা ৫০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়।

 

পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আইনশৃংখলা বাহিনী, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাংবাদিক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

২৬ মার্চ সকাল ৯টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মঈনুল হক। পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।