Nabadhara
ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবসে গোয়ালন্দে শহীদদের প্রতি সাংবাদিক ফোরামের শ্রদ্ধাঞ্জলি

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ২৬, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরনকারী সকল বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম।

 

২৬ মার্চ বুধবার সকাল সাড়ে ৮ টায় গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক, দৈনিক যুগান্তর ও নাগরিক টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যুগ্ম-আহবায়ক ও দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম আহবায়ক দৈনিক বাংলা পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা,

 

ফোরামের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু, , যুগ্ম-সদস‍্য সচিব, দৈনিক আকাশ জমিন ও আমাদের রাজবাড়ী পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন, ফোরামের সদস্য, দৈনিক জণকণ্ঠ ও দেশ টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট জেলা প্রতিনিধি মো. মজিবুর রহমান খান জুয়েল, চ্যানেল এস ও আমার সংবাদ প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমুখ।

 

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ফোরামের অফিসে সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।