Nabadhara
ঢাকাসোমবার , ৩১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বড়বাড়িয়া শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী      
মার্চ ৩১, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী      

বাগেরহাটের চিতলমারীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে উপজেলার বড়বাড়িয়া শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩১মার্চ) সকাল সাড়ে ৮টায় বড়বাড়িয়া শাহী ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন কয়েক হাজার ধর্মপ্রান মুসল্লিরা।

 

নামাজের এমামতি করেন মাওলানা নুরুল আমিন। নামাজ ও খুতবা শেষে দেশ জাতী ও ফিলিস্তিনির মুসলমানসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 

এসময় এলাকার নানাশ্রেনী পেশার ধর্মপ্রান মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এছাড়া চিতলমারী, হিজলা, কলাতলা,শিবপুর, চরানিয়ারী, সন্তোষপুর সহ উপজেলার বিভিন্ন স্তানে শান্তিপূর্ণ ভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।