Nabadhara
ঢাকাবুধবার , ২ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় মাহিন্দ্রা-মোটরসাইকেল মুখোমুখি সং’ঘর্ষ নিহত ২,আহত ৭

রাকিব চৌধুরী, নবধারা
এপ্রিল ২, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী, নবধারা 

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৭ জন।

 

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মোটর সাইকেলে করে মারুফ শেখ (১৮) তার এক বন্ধুকে নিয়ে পার ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিলেন।

 

এসময় বিপরীতমুখি পাটগাতি বাজার থেকে ছেড়ে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল ও মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে গেলে ৯ জন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্র যাত্রী মোহাননেত শেখ (১৬) মারা যান। পরে অবস্থার অবনতি হলে মারুফ শেখকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।