Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিশুস্বর্গে শিক্ষক বলদেব অধিকারীর বিদায় সংবর্ধনা: এস এম সুলতানের স্মৃতি উদযাপন

নিজস্ব প্রতিবেদক,নড়াইল
মে ৯, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের প্রতিষ্ঠিত ‘শিশুস্বর্গ’ এর প্রবীণ শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার (৯মে) বিকালে শিশুস্বর্গ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর চিত্রশিল্পী তন্দ্রা মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিদায়ী শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারী,সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী সমীর কুমার মজুমদার, সৌরভ ব্যানার্জি,চিত্রশিল্পী নয়ন বৈদ্য,গোলাপ কাজীসহ প্রমুখ।

 

 

চিত্রশিল্পী বলদেব অধিকারী ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে শিশুস্বর্গে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৭ সালে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ‘শিশুস্বর্গ’ প্রতিষ্ঠা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।