Nabadhara
ঢাকারবিবার , ১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাইকিং করে বিড়ালকে খোঁজ, ৩ দিন পর মিলল সন্ধান

জেলা প্রতিনিধি,পিরোজপুর
জুন ১, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,পিরোজপুর

“ফ্লোপি” নামে পার্শিয়ান জাতের সাদা রঙের একটি বিড়াল এক বছর ধরে লালন-পালন করছিলেন ‎পিরোজপুর সদর উপজেলার ইয়াসিন আহমেদ সজীব নামে এক যুবক।

তিনি আদর করে বিড়ালটির এ নাম রেখেছিলেন।

 

গত ২৮ মে দুপুরে পিরোজপুর পৌরসভার বলাকা ক্লাব এলাকার নিজ বাসা থেকে বিড়ালটি হারিয়ে ফেলেন ওই যুবক। এরপর থেকে বিড়ালটি খুঁজে পেতে তিনি পুরস্কার ঘোষণা করে এলাকাজুড়ে মাইকিং করতে থাকেন। বিড়াল হারিয়ে যাওয়ায় মাইকিংয়ের এ ব্যতিক্রমী ঘটনাটি গণমাধ্যমেও গুরুত্বসহকারে প্রচার করা হয়।

 

অবশেষে নিশ্চিত হওয়া গেছে শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টায় বিড়ালটি খুঁজে পেয়েছেন তার মালিক।

 

‎বিড়ালটির মালিক ইয়াসিন আহমেদ সজীব আবেগান্বিত কন্ঠে বলেন, “গত ২৮ মে দুপুরে আমার বিড়ালটি বাসা থেকে হারিয়ে যায়। আশপাশের বিভিন্ন জায়গাতে খুঁজেও না পাওয়ায় বিড়ালটির সন্ধান পেতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ এলাকাজুড়ে মাইকিং করতে বাধ্য হই। বিড়ালটি খুঁজে পেতে পুরস্কারও ঘোষণা করি। আজ রাত সাড়ে ৯টায় মাইকিং শুনে মো: শাহিন নামে এক লোক বিড়ালটি আমার বাসায় এসে দিয়ে যান। বিড়ালটি আমার খুব প্রিয়।”

 

তিনি আরও বলেন,”মাইকিংয়ের সময় বিড়ালটির খোঁজদাতাকে সম্মানজনক পুরস্কার দেওয়ার কথা বলেছি, তাকে পুরস্কৃতও করেছি। আমার বিড়ালটি খুঁজে পেতে যারা যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।”

 

অন্যদিকে খোঁজদাতা মো: শাহিন বলেন, “শনিবার সন্ধ্যার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে একটি ছেলেকে বক্সের মধ্যে করে বিড়ালটিকে নিয়ে যেতে দেখি। মাইকিংয়ে বিড়ালটি হারিয়ে যাওয়ার কথা শুনেছিলাম, তাই বিড়ালটি উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিলাম। বিড়ালটি ফিরিয়ে দিতে পেরে আমার বেশ ভালো লাগছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।