নিজস্ব প্রতিবেদক
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে ঝালকাঠির কাঠালিয়া, রাজশাহীর চারঘাট ও শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে র্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়ায় সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঠালিয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়ার কৌশল প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা দীপক কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. সেলিম মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চারঘাট: রাজশাহীর চারঘাটে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মেহেদী হাসান। তিনি বলেন, সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া সহজ ও কার্যকর স্বাস্থ্যকর অভ্যাস, যা বিভিন্ন রোগের সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়তা করে। সভাপতির বক্তব্যে জান্নাতুল ফেরদৌস শিশুদের ছোটবেলা থেকেই সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুর রহমান, উপজেলা প্রকৌশলী হাফিজুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা কাজী শোয়াইব আজমী, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাশার রাজু, পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি, পরিষদের হলরুমে আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) নাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন এবং সিংগা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসানুজ্জামান। এছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদীতে সকালে হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ উপস্থিত ব্যক্তিদের হাতে-কলমে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি দেখানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা আহমেদের সভাপতিত্বে সোমেশ্বরী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব সোহানুর রহমান সোহান ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটনসহ অন্যরা। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনটি স্থানের কর্মসূচিতে বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন ও রোগ প্রতিরোধে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। খাবারের আগে ও পরে, খাবার তৈরির সময় এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধুলে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

