Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণী ও সমাপনী 

Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি 

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর সমাপনী দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩ জুন) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ককমপ্লেক্সের বাস্তবায়নে এই অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ জানিয়েছে, ২৮ মে হতে ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। ২৮ মে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। ২৯ মে পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা সভা, শিশুদের নিয়ে নিয়ে পুষ্টি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন ও হত দরিদ্রদের মাঝে ফুট বাস্কেট বিতরণ করা হয়েছে। ২৯ মে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। ৩০ মে উপজেলা শিক্ষা কর্মকর্তার অংশগ্রহণে বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়। ৩১ মে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পুষ্টি বার্তা অবহিতকরণ ও পুষ্টি বিষয়ক কুইজ এবং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ১ জুন মাদের নিয়ে সমাবেশের আয়োজন করে শিশু, মা ও গর্ভবতী নারীদের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের সঠিক উপায় সম্পর্কে অবহিত করা হয়েছে। ২ জুন প্রবীণ পুষ্টির সমাবেশের আয়োজন করা হয়। ৩ জুন পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের অংশ গ্রহণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপনী ঘোষণা করা হয়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।

 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য সরকারী হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মো. রেজাউল হক এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সরকারী হাসপাতালের বিশেষজ্ঞ ডা. ইশিতা দাস, ডা. সৈয়দ মো. শহিদুল ইসলাম, পরিসংখ্যানবিধ কাজী মো. নাজমুল হক, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর দেব প্রসাধ মিত্র সহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা, চিকিৎসক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।