Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় জামায়াত নেতাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন 

কোটালীপাড়া প্রতিনিধি 
জুন ১২, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি 

বিভিন্ন সমস্যায় জর্জরিত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১০০ শষ্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

 

আজ বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির ও গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নেয় এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন।

 

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কুমার মৃদুল দাস, কোটালীপাড়া উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমির মো: সোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার হাওলাদার, চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম জসিম উদ্দিন চাঁদ, জামায়াত নেতা শাহাদাৎ হোসেন, নয়ন সরদার উপস্থিত ছিলেন।

 

জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম বলেন,কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে ডাক্তার না থাকা, মেশিনপত্র নষ্টসহ নানা সমস্যার কথা লোকমুখে শুনেছি। আজ নিজে এসে পরিদর্শন করেছি এবং বিভিন্ন সমস্যা দেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে খুব শীঘ্রই স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধান করার চেষ্টা করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।