Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌগাছায় ছোট ভাইয়ের ছুরি*কাঘাতে বড় ভাইয়ের মৃ*ত্যু

যশোর প্রতিনিধি
জুন ১৪, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি:

যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই বহিস্কৃত সেনা সদস্য ইব্রাহিম (৪৫) এর ছুরিকাঘাতে আপন বড় ভাই রবিউল ইসলাম (৫০) মৃত্যু হয়েছে। ইব্রাহিম ও রবিউল পুড়াহুদা গ্রামের রফিউদ্দীনের ছেলে। শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলামের ছেলে খালিদ হাসান জানান, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে তার বাবা রবিউল ইসলামের সাথে চাচা ইব্রাহিমের বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার আমার চাচা আমাদের রান্নাঘরের টিন বিক্রি করে দেয়। এতে বাধা দিলে ইব্রাহিম পশু জবেহ করার ধারাল ছুরা দিয়ে আমার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে প্রথমে চৌগাছা এবং পরে যশোরে নেওয়া হলে ঢাকায় রেফার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। একাধিক বিয়ে ও উচ্ছৃঙ্খল জীবন যাপন করার অভিযোগে ইব্রাহিম সেনা সদস্য থেকে বহিস্কৃত হয়।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনা শুনেছি তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।