Nabadhara
ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ৯ লাখ ২০ হাজার টাকার জা ল নোটসহ যুবক আ টক

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
জুন ২১, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শনিবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আমড়াখালি চেকপোস্ট এলাকায় এই অভিযান চালানো হয়। আটক যুবক হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে খালিদ হোসেন (১৭)।

 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একটি জাল টাকার চালান বেনাপোল হয়ে যশোরে পাঠানো হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আমড়াখালি চেকপোস্টে দায়িত্বরত নায়েব সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তল্লাশি অভিযান চালায়।

 

এ সময় একটি ইজিবাইক থেকে নামিয়ে খালিদ হোসেন নামের এক কিশোরকে তল্লাশি করে তার প্যান্টের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৯২০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

 

বিজিবি জানায়, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধারকৃত জাল নোট ও আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।