Nabadhara
ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাঙা বেইলি ব্রিজ, এইচএসসি পরীক্ষার্থীদের উদ্বেগ 

জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুন ২২, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা হঠাৎ করেই ভয়াবহ এক যোগাযোগ সমস্যার সম্মুখীন হয়েছে। গত শুক্রবার (২০ জুন) ভোর রাতে চন্ডিপুর মালবাড়ী এলাকায় ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ, এতে এক কয়লা বোঝাই ট্রাক খালে পড়ে গিয়ে রাস্তায় সৃষ্টি করেছে বিপর্যয়। ফলে কলারন, সন্যাসী, মোরেলগঞ্জ, মোংলা, শরণখোলা সহ একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই অবস্থা এখন হাজার হাজার মানুষকে ভোগান্তিতে ফেলেছে। তবে সবচেয়ে বেশি চিন্তিত ৬টি গ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা।

 

আজ সরেজমিনে দেখা যায়, ব্রিজটি কিছু মালামাল সরানোর চেষ্টা চালাচ্ছে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু ট্রাকটি সরানো এখনো সম্ভব হয়নি।

 

স্থানীয়দের দাবি, সতর্ক থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। ব্রিজটি সংস্কারের অভাবে এখন বিপদের মুখে পড়েছেন তারা।

 

এলাকার বাসিন্দা মো: সিরাজুল ইসলাম বলেন, “ইটের-ভাটা কর্তৃপক্ষের দায়িত্বহীনতার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। ব্রিজের অপর পাশে চন্ডিপুর ইউনিয়নের ৬টি গ্রামের মানুষের প্রয়োজনীয় সব কাজ করতে এপারে আসতে হয়। ব্রিজ ভেঙে যাওয়ার কারণে এই এলাকার হাজার হাজার মানুষ এখন ভোগান্তির মধ্যে রয়েছেন। পাশাপাশি ওপারে অনেক শিক্ষার্থী আছে যাদের আগামী ২৬ তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারা সব থেকে বেশি দুশ্চিন্তায় আছে।”

 

অন্যদিকে, আগামী ২৬শে জুন শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অপেক্ষমাণ পরীক্ষার্থী নুসরাত জাহান উদ্বেগ প্রকাশ করে বলেন, “ব্রিজটি মেরামত না হলে আমাদের পরীক্ষা দিতে যেতে অনেক সময় নষ্ট হবে।”

 

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী টি. এম. রাজিমুল আলীম রাজু বলেন, “আমরা এরই মধ্যে ভাঙা ব্রিজের যন্ত্রাংশ সরানোর কাজ শুরু করেছি। যদিও ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি, আশা করছি এক সপ্তাহের মধ্যে ব্রিজটি মেরামত করতে পারব।”

 

এদিকে, ব্রিজের পাড়ে দাঁড়িয়ে পরীক্ষার্থীরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন, যখন তাদের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রস্তুতি নিতে হচ্ছে এক ভোগান্তির মধ্যে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।