Nabadhara
ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চার বছরে দেড় কোটি রাজস্ব লোপাট, টেন্ডার ছাড়াই হাট দখলের চেষ্টা

যশোর প্রতিনিধি
জুন ২২, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা পশুহাট থেকে বিগত চার বছরে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব লোপাট করার অভিযোগ উঠেছে পৌরসভার সাবেক মেয়র নূর উদ্দীন আলম মামুন হিমেল বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ইজারাদার আবিদুর রহমান তৎকালীন মেয়র হিমেল এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বিএনপির প্রভাবশালী নেতাদের যোগসাজশে এই অর্থ আত্মসাৎ করে। এ চক্রটি আবারও চৌগাছা পশুহাট দখলে নেয়ার পায়তারা করছে।

 

অনুসন্ধানে উঠে এসেছে, বাংলা ১৪২৮ সনে ইয়ামুল অর রশীদ টিটো ৫৬ লাখ ২৮ হাজার ৫০০ টাকা হাট ডাক নেন। কিন্তু ২৬ লাখ ৪হাজার ২শ’ টাকা এখনও পাবে পৌরসভা। অন্যদিকে ১৪২৯ সনে শামীম রেজা ৫৮ লাখ ৫০ হাজার টাকায় ইজারা নেন; কিন্তু তার কাছে ৫৫ লাখ ১২ হাজার টাকা পাবে পৌরসভা। অন্যদিকে ১৪৩০ সনে আসিফ ইকবাল ভুট্টো ৫৯ লাখ ৫০ হাজার টাকা ডাক নেন। তাদের কাছে পৌরসভা ৩৩ লাখ ৩৮ হাজার টাকা পাবে। ১৪৩১ সনে মিজানুর রহমান ৮০ লাখ ১৫ হাজার টাকায় ইজারা নেন। কিন্তু পৌরসভাকে ৯ লাখ ৫৮ হাজার ৭৫০ টাকা পাবে। অর্থাৎ বিগত চার বছরে এক কোটি ২৪ লাখ ১২ হাজার ৯ শ ৫০ টাকা রাজস্ব লোপাট করার তথ্য পাওয়া গেছে। আর এ রাজস্ব লোপাট সাথে জড়িত আওয়ামী লীগে নৌকা নিয়ে পৌরসভার সাবেক মেয়র নূর উদ্দীন আলম মামুন হিমেল, ইয়ামুল অর রশীদ টিটো, শামীম রেজা, আসিফ ইকবাল ভুট্টো, মিজানুর রহমান, আবিদুর রহমান ও চৌগাছায় বিএনপির প্রভাবশালী নেতা পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল।তবে পৌর প্রশাসক এখনও পৌর অনাদায়ের টাকা আদায়ের ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি।

 

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সব পৌর মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়। চৌগাছা পৌরসভার প্রশাসক হিসেবে প্রথমে সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস এবং পরে প্রকৌশলী তাসমিন জাহান নিয়োগ পান।

নতুন পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েই তাসমিন জাহান পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা আনার উদ্যোগ নেন। তিনি ২০২৫ সালের জন্য চৌগাছা পৌরসভার সাধারণ হাট ও পশুহাটের প্রকাশ্য টেন্ডার প্রক্রিয়া শুরু করেন।

এর পর শুরু হয় চৌগাছার পশু হাটি নিয়ে রশিটানাটানি। সাবেক মেয়ার হিমেলে লোকজন আবারও হাট দখল নিতে মরিয়া হয়ে ওঠে। টেন্ডার বাদেই হাট ইজারা নিতে ঝিনাইদহে আবিদুর রহমান বিএনপি নেতাদের সাথে নিয়ে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করছে। পরে হাটের দখল নিয়ে কোর্টে মামলা চলছে। উচ্চ আদালতের পরবর্তী আদেশের ভিত্তিতে চৌগাছা পৌরসভার পশুহাটের কার্যক্রম পরিচালিত হবে এবং উচ্চ আদালতের আদেশ না আসা পর্যন্ত হাটের সকল রাজস্ব আদায় কার্যক্রম পৌরসভার তত্ত্বাবধানে অর্থাৎ খাস হিসেবে আদায় হবে।

চৌগাছার ঠিকাদার আতিকুর রহমান লেন্টু বলেন, পৌরসভার সাবেক মেয়র নূর উদ্দীন আলম মামুন হিমেল, ইয়ামুল অর রশীদ টিটো, শামীম রেজা, আসিফ ইকবাল ভুট্টো, মিজানুর রহমান এবং পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল বিগত চার বছরে হাটের ইজারা প্রায় দেড় কোটি টাকা লোপাট করেছে। তার ডাকের টাকা পরিশোধ না করে হাট থেকে টাকা তুলেছে। এবং বিভিন্ন কারণ দেখিয়ে টাকা পকেটস্থ করেছেন।

তিনি আরও বলেন, সাবেক মেয়র হিমেলের খাস লোক আবিদুর রহমান ও বিএনপি নেতা লাল। তাদের মাধ্যমে হাট দখল নেয়ার চেষ্টা চলছে।

 

এ বিষয়ে চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, চৌগাছা পশু হাট নিয়ে আদালতে মামলা চলছে। মামলা রায় হাতে পেলে নির্দেশ অনুযায়ী হাটের পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।