Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ছাত্রদলের উদোগে এইচএসসি পরীক্ষার্থীদের পানি,কলম ও চকলেট বিতরণ

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
জুন ২৬, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় বৃষ্টি উপেক্ষা করে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি, কলম ও চকলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬জুন) সকাল ৯টার দিকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসানের আর্থিক সহযোগিতায় লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এইচএসসি পরীক্ষার্থীদের এসব বিতরণ করা হয়। এ ছাড়াও শিক্ষার্থীদের সিট প্লান মোতাবেক স্ব স্ব আসনে পৌঁছানোর ব্যবস্থা করে দেন ছাত্রদলের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান হৃদয়, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহেদি হাসান রনি, লাহুড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম বাচ্চুসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।