Nabadhara
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইসলামিক রিলিফ বাংলাদেশ স্টার্ট নেটওয়ার্কের সহায়তায় বন্যা আগাম প্রস্তুতি প্রকল্প বাস্তবায়ন

Link Copied!

ওসমান হারুনী,বিশেষ প্রতিনিধি,জামালপুর

স্টার্ট নেটওয়ার্কের সহায়তায় ইসলামিক রিলিফ বাংলাদেশ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ও চিকাজানি ইউনিয়ন এবং ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে ‘ফ্লাড রেডিনেস ইনিশিয়েটিভস ইন জামালপুর (RIJ)’ প্রকল্প বাস্তবায়ন করছে, যা বাংলাদেশের সবচেয়ে বন্যা-প্রবণ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম।

জানা গেছে, এই প্রকল্পের আওতায় পূর্ব প্রস্তুতির মাধ্যমে কমিউনিটিগুলো আগাম পদক্ষেপ নিচ্ছে যেন বন্যা আঘাত হানার আগেই জীবন রক্ষা, জীবিকা সুরক্ষা এবং ক্ষয়ক্ষতি হ্রাস করা যায়। বর্ষা মৌসুম শুরুর আগে আয় বৃদ্ধির সুযোগ তৈরির পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামোর মেরামতের কাজে নিয়োজিত রয়েছে ৮৭৩টি অতিদরিদ্র পরিবার ‘ক্যাশ ফর ওয়ার্ক’ কর্মসূচির আওতায় মহিলা, শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ আশ্রয়ের জন্য ইতোমধ্যে তিনটি কমিউনিটি বন্যা আশ্রয়কেন্দ্র মেরামত ও পরিষ্কার করা হয়েছে। একইসাথে, বন্যাকালে নিরাপদ পানির নিশ্চয়তা দিতে ১৫টি বন্যা-সহনশীল গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে।

ইসলামিক রিলিফের প্রকল্প কর্মকর্তা তারেখ রহমান জানান, গ্রামীণ জীবিকাকে সুরক্ষা দিতে বন্যার সময় সম্ভাব্য রোগ প্রাদুর্ভাব প্রতিরোধে গবাদি পশুর টিকাদান ক্যাম্প চালু করা হয়েছে, যা দরিদ্র পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় সহায়তা করবে। পাশাপাশি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে প্রাথমিক চিকিৎসা, বন্যা প্রস্তুতি এবং পূর্ব পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেখানে স্থানীয় সরকার ও কমিউনিটি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। আগাম প্রস্তুতির মাধ্যমে RIJ প্রকল্পটি বাংলাদেশের অন্যতম জলবায়ু-প্রবণ অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষয়ক্ষতি হ্রাস ও দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তুলতে সহায়তা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।