Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ‘জুলাই বিপ্লব ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা 
জুলাই ২৫, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা 

সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ‘জুলাই বিপ্লব ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর দ্বিতীয় পর্ব। শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে শহীদ ও আহত পরিবারের সদস্যসহ শতাধিক সাধারণ মানুষ স্মার্ট মেডিকেল সেন্টারে জড়ো হন ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করতে।

সাতক্ষীরা শহীদ আসিফ চত্বরের পশ্চিম পাশে অবস্থিত স্মার্ট মেডিকেল সেন্টারে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা দেন খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. মোস্তফা আল মামুন।

ক্যাম্পের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা। সার্বিক সহযোগিতা করে স্মার্ট মেডিকেল সেন্টার, সাতক্ষীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পরিচালক সুমাইয়া সুলতানা, সহকারী পরিচালক মাহিনুর রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন, সদস্য সচিব সুহাইল মাহদীন, যুগ্ম সদস্য সচিব ওমর তাসনিম রাহাত, আহত সদস্য আলিফ আরেফিন ও মো. রাশেদ প্রমুখ।

আয়োজকরা জানান, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের প্রতি সম্মান জানিয়ে এবং সাধারণ মানুষের জন্য মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের ক্যাম্পে ৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর আগে ১১ জুলাই অনুষ্ঠিত প্রথম পর্বে আরও ৫০ জন রোগীকে সেবা দেওয়া হয়।

তারা জানান, জুলাই ও আগস্ট জুড়ে এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম চলবে। সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।