Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত: সভাপতি আনু, সম্পাদক জাহাঙ্গীর

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
জুলাই ২৫, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)

তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স ভবনের হলরুমে অনুষ্ঠিত এ সভায় ঠিকাদারদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সভার সভাপতিত্ব করেন উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি কল্যাণ বসু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শাহ মো. কামরুজ্জামান।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন টুটুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ।

সকাল শেষে দ্বিতীয় অধিবেশন শুরু হয় বেলা ২টায়, যেখানে উপজেলার সকল ঠিকাদার সদস্যদের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে মাস্টার আনোয়ারুল হোসেন আনুকে সভাপতি, জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক এবং ইলিয়াস হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন এবং ঠিকাদারদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।