Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে কৃষককে কু/পিয়ে হ/ত্যা,গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আমজাদ খান (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, শনিবার বিকেলে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ খান মারা যান।

নিহতের ভাই আরিফুল আলম খান জানান, গত ২৩ জুলাই (বুধবার) সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আমজাদ খানের ওপর একই গ্রামের মেহেদী হাসান সবুজ (৩৫), হাকিম মন্ডল (৪৮), মাজেদ মন্ডল (৫২), মাকিম মন্ডল (৪৫) ও মো. জলিল মন্ডলসহ কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। যেহেতু ভুক্তভোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, তাই মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযুক্ত করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। ইতোমধ্যে সোহেল মন্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।