Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোবিপ্রবিতে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান 

গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ১০৯১ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বৃহৎ পরিসরে এ উদ্যোগ নেয়া হয়।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় একাডেমিক ভবনের মুক্তমঞ্চে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সেমিস্টারের প্রথম থেকে পঞ্চম মেধাক্রমের ৮০০ জন মেধাবী শিক্ষার্থী ও ২৯১ জন অসচ্ছল শিক্ষার্থীর মাঝে বৃত্তি বিতরণ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দীন খান বলেন, বিশ্ববিদ্যালয়ের মেধার স্বীকৃতি হিসেবে এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি বিশ্ববিদ্যালয়ের অতীত কালের ভুল ত্রুটিগুলো উল্লেখ করে বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়কে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এখানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী হিসেবে প্রকৃত মেধাবীরা নিয়োগ পাবেন এবং বিশ্ববিদ্যালয়ে জ্ঞান ও গবেষণার পরিবেশ উন্নত হবে।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ বৃত্তি প্রদান করা হয়েছে। তিনি জানান, বর্তমানে স্বনির্ভর কর্মসূচি চালু রয়েছে এবং আগামীতে বিশ্ববিদ্যালয়কে বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত করার জন্য কাজ চলছে।

বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান শিক্ষার্থীদের সফলতার জন্য শুভকামনা জানিয়ে বলেন, তারা যেনো সকল প্রতিকূলতা পেরিয়ে উন্নতির শিখরে পৌঁছাতে পারে।

ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, মেধাবৃত্তি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান গবেষণা ও উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে ইউজিসি ও সরকারের সহযোগিতা প্রয়োজন।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মেধাবৃত্তি শিক্ষার্থীদের জন্য সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।