Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিএমএ’র উদ্যোগে ডাক্তারদের মিলনমেলা ও সেমিনার অনুষ্ঠিত

নাজিম বকাউল, ফরিদপুর
জুলাই ২৯, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর

ফরিদপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হলো ডাক্তারদের মিলনমেলা ও সেমিনার। সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী শহরের অম্বিকা মেমোরিয়াল হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএ ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান শামীম এবং সঞ্চালনায় ছিলেন ডা. নিশাত চৌধুরী।

সেমিনারে আলোচনায় অংশ নেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, ডায়াবেটিস সমিতি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জহিরুল হক মিয়া, বিএমএ সাধারণ সম্পাদক ডা. আলী আকবর, ডা. রফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক চিকিৎসক।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে বিএমএ ফরিদপুর শাখার কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছিল। অবশেষে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে চিকিৎসকদের সম্পৃক্ততায় এমন একটি সফল আয়োজন সম্ভব হয়েছে।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন স্থানীয় শিল্পীরা। দিনব্যাপী এ আয়োজনে চিকিৎসকদের মধ্যে পারস্পরিক বন্ধন ও পেশাগত আলোচনা নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।