Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রহমতপুরে ইসলামী আন্দোলনের তারবিয়াত কর্মসূচি অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ২, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাবুগঞ্জ উপজেলা শাখার আওতাধীন রহমতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ মাগরিব উত্তর রহমতপুরে ইউনিয়ন সভাপতি মাওলানা মজিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি, বরিশাল-০৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ রহমাতুল্লাহ মাতুব্বার, সেক্রেটারি মাওলানা মো. শামসুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।  অনুষ্ঠানে অতিথিবৃন্দ ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের আদর্শ, দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।