Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
আগস্ট ২, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ এবং যুগোপযোগী শিক্ষা পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য প্রার্থী মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফিন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান।

 

বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে, যাতে করে শিক্ষার্থীরা নৈতিক ও সামাজিকভাবে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

 

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।