নাজিম বকাউল, ফরিদপুর
ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
শনিবার (২ আগস্ট) যোহরের নামাজের পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজরা কবরস্থানে স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলাম ও ফ্লাইং অফিসার রুদাবা কামালের নেতৃত্বে বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নেয়।
দোয়া মাহফিলে রাইসার পরিবার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল উপস্থিত ছিলেন। পরে বাজরা শামসুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে মারা যায় শিশু রাইসা মনি। বিমান দুর্ঘটনাটি দেশজুড়ে শোকের ছায়াফেলেছিল।

