Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি 
আগস্ট ২, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি 

ছাত্র-জনতার গৌরবময় গণঅভ্যুত্থান দিবসসমূহের অংশ হিসেবে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মো. আরাফাত হোসাইন, মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে “জুলাইয়ের মায়েরা” তাঁদের সন্তানদের স্মৃতিচারণ করেন। তারা বলেন,

“আমাদের সন্তানেরা দেশের জন্য জীবন দিতে পেছপা হয়নি। আমরা তাদের পাশে ছিলাম সাহস, আশ্রয় আর অনুপ্রেরণা নিয়ে। এই অনুষ্ঠান আমাদের আত্মত্যাগের স্বীকৃতি।”

 

সমাবেশে ৩৬ জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা আহত আন্দোলনকারীদের পাশাপাশি তাঁদের মায়েদের উপস্থিতি অনুষ্ঠানকে আবেগঘন করে তোলে। অনুষ্ঠানে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।