Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে মা*দকের বিরুদ্ধে প্রতিবাদ যুবদল নেতা মশিউর রহমানের 

Link Copied!

ধামরাই (ঢাকা ) প্রতিনিধি, মিলন সিদ্দিকী

সোয়াপুর ইউনিয়নের যুবদল নেতা ও প্রতিবাদী তরুণ মশিউর রহমান সমাজে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি ফেসবুকে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর তিনি জানান, মাদক ব্যবসায়ীদের নেটওয়ার্ক খুবই গভীরে প্রোথিত।

মশিউর রহমানের ভাষ্য অনুযায়ী, মাদক ব্যবসায়ীদের গডফাদার হিসেবে পরিচিত ডাকাত সেলিমকে প্রশাসন গ্রেফতার করায়, ওই চক্র এখন তাকে দোষারোপ করছে এবং তার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াচ্ছে।

তিনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, “যেসব ফেক আইডি থেকে আমার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে, তাদের বিরুদ্ধে আগামীকাল আইনানুগ ব্যবস্থা নেব। একই সাথে প্রতিজ্ঞা করছি—যতদিন বেঁচে আছি, এই এলাকার মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারদের শান্তিতে থাকতে দেব না, ইনশাআল্লাহ।”

এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং অনেকেই তার সাহসী উদ্যোগের প্রশংসা করছেন।মশিউর রহমান সাংবাদিকদের জানান আমি সব সময় সমাজে অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলি কথা বলবোই, আপনারা সত্য লিখবেন আশা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।